দৈনিক ইত্তেফাকের বগুড়া জেলার ধুনট উপজেলা সংবাদদাতা এনামুল বারী বাদশা (৫৮) মারা গেছেন। (ইন্না লিল্লাহি .... ইলাহি রাজিউন)।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এনামুল বারী বাদশা উপজেলা সদরের বেলকুচি গ্রামের বাসিন্দা।
নিহতের ছোট ভাই শফিকুল ইসলাম চাঁন জানান, এনামুল বারী বাদশা দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপজনিত রোগে ভোগছিলেন। শুক্রবার রাত ১০টার দিকে বেলকুচি গ্রামে নিজ বাড়িতে তিনি অসুস্থ্য হয়ে পড়েন। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। রাত সাড়ে ১১ টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ইত্তেফাক/এএসএমইউ
