শিবগঞ্জে পদ্মা নদী থেকে দুইজনের লাশ উদ্ধার

আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ১৯:৩২
পদ্মা নদীতে মাছ ধরতে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। 
 
শনিবার সকালে পদ্মানদীর ৩ নম্বর স্পার এলাকার  লোকজন নিখোঁজ রিংকুর লাশ ভাসতে দেখে তার আত্মীয়স্বজনকে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন রিংকুর লাশ উদ্ধার করে। 
 
অন্যদিকে দুপুর ২টার দিকে নিখোঁজ টনির লাশ ঘটনাস্থলের অল্প কিছু দূর থেকে উদ্ধার করেছে এলাকাবাসী। 
 
প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর ৮ জন পদ্মা নদীতে মাছ ধরে বাড়ি ফিরার পথে বহালাবাড়ি ঘাটে নৌকাডুবিতে উপজেলার রশিকনগর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে টনি ও বকুলের ছেলে রিংকু নিখোঁজ হন।
 
ইত্তেফাক/ইউবি