গাজীপুরের কালীগঞ্জে সেফটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
রবিবার উপজেলার তুমলিয়া ইউনিয়নের উত্তরসোম (বেপারী পাড়া) গ্রামে এ ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে ও তুমলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মহসিন মিয়া (৪২) এবং তার ছোট ভাই তেল ব্যবসায়ী মো. মাসুম মিয়া (৩০)।
জানা গেছে, মহসিন মিয়ার বাড়িতে অব্যবহৃত একটি নতুন সেফটিক ট্যাংক দীর্ঘদিন অরক্ষিত অবস্থায় পড়ে ছিল। রবিবার দুপুরে মহসিন ও মাসুম চাচাত ভাই জুয়েলকে নিয়ে ট্যাংকটি পরিস্কার করতে যায়। এ সময় জুয়েল ট্যাংকে নামলে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে মাসুম এগিয়ে গিয়ে তিনিও অসুস্থ হয়ে যান। তাদের উদ্ধার করতে মহসিন এগিয়ে গেলে তিনিও অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে চিকিৎসক ঢাকায় প্রেরণের নির্দেশ দেন। ঢাকায় নিয়ে যাওয়ার পথে মহসিন ও মাসুমের মৃত্যু হয়। জুয়েল টঙ্গীর ক্যাথারসিস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ইত্তেফাক/ইউবি
