ব্লগার নাজিমুদ্দিন সামাদ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে রাশেদুন্নবী নামে একজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম ও গোয়েন্দা পুলিশ।
সোমবার এক বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ জানিয়েছে, রবিবার রাতে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে রাশেদুন্নবীকে গ্রেফতার করা হয়।
ডিব্রি ব্রিফিংয়ে বলা হয়, রাশেদুন্নবী আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। ২০১৫ সালে তিনি এই সংগঠনে যোগ দেয়। এরপর তিনি দাওয়াতের মাধ্যমে সদস্য সংগ্রহের কাজ করছিলেন। পাশাপাশি অপারেশন শাখার দায়িত্ব পালন করছিলেন।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল রাতে সূত্রাপুরের একরামপুরে নাজিমুদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
ইত্তেফাক/এএসএস
