রং তুলিতে মুক্তিযুদ্ধ

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ২০:৪৬

চ্যানেল আই-এর আয়োজনে এবারও অনুষ্ঠিত হবে মুক্তিযুদ্ধের চিত্রাংকন অনুষ্ঠান ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’। চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এই আয়োজনটি উপস্থাপনা করবেন আফজাল হোসেন। চিত্রাংকনের পাশাপাশি মূল মঞ্চ থেকে দেশের গান পরিবেশন করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারার শিল্পীরা। থাকবে দেশপ্রেম ও মুক্তিযুদধ বিষয়ক কবিতা আবৃত্তি। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলবে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের কণ্ঠে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ এবং বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাত্কার। চিত্রাংকন অনুষ্ঠানে দেশের প্রায় অর্ধশত বরেণ্য প্রবীণ ও নবীন চিত্রশিল্পীর সাথে অংশ নেবে ক্ষুদে আঁকিয়েরা। এ আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে গ্যালারি চিত্রক। চিত্রাংকন বিক্রির অর্থ থেকে ৫০ ভাগ প্রদান করা হবে খেতাবধারী মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ যাদুঘরে। সকাল ১১টা ০৫ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠানটি সরাসরি প্রচার করবে চ্যানেল আই। প্রযোজনা করবেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু।