লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিলুপ্ত ছিটমহলের সাতটি ইউনিয়নে আগামী ৩১ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিনটিতে বিলুপ্ত ছিটমহলবাসী দীর্ঘ ৬৮ বছর পর নাগরিকত্ব লাভের পর এই প্রথম তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটকে সামনে রেখে জমজমাট প্রচার প্রচারণা শুরু হয়েছে।
বিলুপ্ত ছিট বড়খেঙ্গীর বর্তমান নাম মুজিব ইন্দিরা নগরের বাসিন্দা গোলাম মতিন রুমি, লতামারীর জহুরুল হক, পানিশালার ফারুক হোসেন বলেন, ‘আমরা বর্তমান স্বাধীন দেশের নাগরিক, আমরা ভোট যুদ্ধে এবার নেমেই বুঝতে পারছি আমাদের কত মূল্য। আমরা হলাম বাঙ্গালি জাতি। ছিট নামটি মুছে যাক।
উপজেলার পাটগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী আব্দুল ওহাব প্রধান আওয়ামী লীগ(নৌকা), নুর ইসলাম স্বতন্ত্র (আনারস), মকলেছুর রহমান বিএনপি (ধানের শীষ), রফিকুল ইসলাম জাপা (লাঙ্গল), সংরক্ষিত সাধারণ সদস্য পদে ১১ জন, সাধারণ সদস্য পদে ৩৩ জন, জগতবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদে দুইজন নবিবর রহমান আওয়ামী লীগ (নৌকা), মোখলেছুর রহমান বিএনপি (ধানের শীষ) সংরক্ষিত সাধারণ সদস্য পদে ১০ জন, সাধারণ সদস্য পদে ৩৩ জন, কুচলিবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে তিনজন হামিদুল হক আওয়ামী লীগ (নৌকা), শাহনেওয়াজ পারভেজ বিএনপি (ধানের শীষ), হাবিবুর রহমান স্বতন্ত্র, (আনারস), সংরক্ষিত সাধারণ সদস্য পদে আটজন, সাধারণ সদস্য ২৫ জন, জোংড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন, আশরাফ আলী আওয়ামী লীগ (নৌকা), হুমায়ুন কবির স্বতন্ত্র (আনারস), শাহমাহমুন্নবী শাহিন স্বতন্ত্র (মোটরসাইকেল), সুধির চন্দ্র বিএনপি (ধানের শীষ), সংরক্ষিত সাধারণ সদস্য পদে ১১ জন, সাধারণ সদস্য পদে ৩৫ জন, বাউরা ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন, আবুল কালাম আজাদ বসুনিয়া আওয়ামী লীগ(নৌকা), আলিম আল জাকির বসুনিয়া স্বতন্ত্র (আনারস), শামসুল আলম বিএনপি (ধানের শীষ), হাবিবুল আলম বসুনিয়া স্বতন্ত্র (মোটরসাইকেল) সংরক্ষিত সাধারণ সদস্য পদে আটজন, সাধারণ সদস্য ৩৪ জন, বুড়িমারী ইউনিয়নে চেয়ারম্যান পদে দুইজন, আবু সাইদ নেয়াজ নিশাত স্বতন্ত্র (আনারস), তাহাজুল ইসলাম মিঠু আওয়ামী লীগ (নৌকা), সংরক্ষিত সাধারণ সদস্য পদে ১০ জন, সাধারণ সদস্য ৩৫ জন ও শ্রীরামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে তিনজন, আবুল হাসেম আওয়ামী লীগ (নৌকা), আব্দুল মালেক প্রধান স্বতন্ত্র (আনারস), আব্দুল করিম প্রধান বিএনপি (ধানের শীষ), সংরক্ষিত সাধারণ সদস্য পদে ১১ জন, সাধারণ সদস্য ২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে পোস্টার ও লিফলেট নিয়ে ভোট প্রার্থনা-কুশল বিনিময় করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর কুতুবুল আলম ও নির্বাচন কর্মকর্তা আফতাবুজ্জামান জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর জানান, আইন শৃংখলা বাহিনী মাঠে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে।
উল্লেখ্য, ৫৫টি ছিট যুক্ত হওয়ায় এ উপজেলার ওই সাত ইউনিয়নের নির্বাচন পিছিয়ে যায়।
ইত্তেফাক/এএসএমইউ
