কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিভিন্ন সময় উদ্ধার করা ৮২ কোটি ৯৬ লাখ ২৪ হাজার ৮০০ টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার দুপুর ১২টার দিকে টেকনাফ বিজিবি-২ প্রাঙ্গণে মাদকদ্রব্য ধ্বংস করা হয়। টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আবু জার আল জাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজারের সেক্টর কর্নেল তানভীর আলম খান।
এ সময় আরো বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম, সহকারী কমিশনার (ভূমি) মোমেনা আক্তার ও টেকনাফ থানার ওসি আব্দুল মজিদ।
ইত্তেফাক/ইউবি
