বিশেষ প্রামাণ্যচিত্র ‘ক্ষমাহীন নৃশংসতা’

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ২০:৫১

দীপ্ত টিভিতে আজ বিকাল ৪টা ৩০মিনিটে প্রচার হবে বিশেষ প্রামাণ্যচিত্র ‘ক্ষমাহীন নৃশংসতা’। বাঙালি জনগোষ্ঠীর উপর পাকিস্তানি শাসক গোষ্ঠীর বৈষম্যমূলক আচরণ, নিপিড়ন, শোষণ, বাঙালি জাতির প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে মিথ্যাচার এবং ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের কর্তৃক সংগঠিত বাঙালি নারী নির্যাতন, ধর্ষণ, গণহত্যা ও লুটপাটের ঘটনা নিয়ে কানাডা প্রবাসী বিশিষ্ট প্রামাণ্যচিত্র নির্মাতা, মিডিয়া শিক্ষক ও টেলিভিশন ব্যাক্তিত্ব ফুয়াদ চৌধুরী নির্মিত অনুসন্ধানী প্রামাণ্যচিত্র ২০১৮ সালে নির্মিত এই প্রামাণ্যচিত্রটি প্রযোজনা করেছেন আমান উল্লাহ চৌধুরী। এই প্রামাণ্যচিত্রে অংশগ্রহনে প্রত্যক্ষদর্শী ও গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে রয়েছেন পাকিস্তানের ৪জন ব্যাক্তিত্ব। যাঁরা বিভিন্ন সময় বিশ্বের বিভিন্ন মিডিয়ায় বাঙালি জনগোষ্ঠীর উপর নির্মম অত্যাচারের কথা প্রতিবাদী কণ্ঠে। বক্তব্য, বিশ্লেষণ, ক্ষোভ, তিরষ্কার আর নিপিড়িত, নির্যাতিত, অসহায় বাঙালি নিধন যজ্ঞের ভয়াবহতার চিত্র নিয়ে নির্মাণ করা হয়েছে অনুসন্ধানী প্রামাণ্যচিত্র‘ক্ষমাহীন নৃশংসতা’য়।