ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে রূপগঞ্জে জসনে জুলুস ও আলোচনা সভা

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ০০:১২

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে  জসনে জুলুস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকালে ভুলতা, গাউছিয়া, ইছাখালী, মাঝিনা নদীর পাড়, নগরপাড়াসহ উপজেলার বিভিন্ন এলাকায় বের করা হয় জসনে জুলুস। আলহাজ আফতাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ জাকির হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেফাজ উদ্দিন, শাহদাত হোসেন, হাজী আব্দুল আজিজ, আবুল বাশার মোল্লা প্রমুখ। এসময় বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জন্য দোয়া করা হয়।

এদিকে এদিন বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুফতি মোহাম্মদ আবু সুফিয়ান, মাওলানা সিদ্দিকুর রহমান, রূপগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মকবুল হোসেন, সাংবাদিক সাইফুল ইসলাম, মাওলানা শামসুল হক প্রমুখ।

ইউসিবি ব্যাংকের ৫৭তম এজেন্ট শাখা উদ্বোধন  

বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া বটতলা এলাকায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর ৫৭তম এজেন্ট শাখার উদ্বোধন হয়েছে। হেড অব এজেন্ট ব্যাংকিং অপারেশন বজলুল হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এন. জেড গ্রুপের চেয়ারম্যান নূরুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ থানা পুলিশের তদন্ত অফিসার রফিকুল ইসলাম, অপারেশ অফিসার এমদাদ, ইউনাইটেড ব্যাংক হেড অব ভুলতা শাখা মোতালেব।