ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কেয়াবাগানে বাসচাপায় দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেলে লেগে ২০ জন আহত হয়েছেন। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও যশোর ২৫০ বেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার এসআই আবুল খায়ের জানান, খুলনা থেকে কুষ্টিয়াগামী গড়াই পরিবহনের একটি বাস কেয়াবাগানে একটি ইজিবাইককে চাপা দিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ইজিবাইকের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত ও বাসের ২০ যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার ব্রিগেড ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও যশোর ২৫০ বেড হাসপাতালে পাঠায়। নিহত দুইজনের পরিচয় জানা যায়নি।
ইত্তেফাক/ইউবি
