গৌরনদীতে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ১৮:৫২
বরিশালের গৌরনদী উপজেলার বংকুড়া গ্রামে মঙ্গলবার দুপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। 
 
মৃতরা হলো- ঈষা মনি (৪) ও তার চাচাতো ভাই আব্দুল্লাহ বেপারি ওরফে আব্দুল বেপারি (৫)। 
 
ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল সরদার বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
ইউপি সদস্য সোহেল সরদার জানান, উপজেলার বংকুড়া গ্রামের সাইপ্রাস প্রবাসী মো. ইলিয়াস বেপারির কন্যা ঈষা মনি (৪) ও ইলেকট্রিশিয়ান আলমগীর বেপারি পুত্র আব্দুল্লাহ বেপারি ওরফে আব্দুল বেপারি (৫) মঙ্গলবার দুপুরে বাড়ির উঠানে বসে খেলা করছিল। এক সময় তারা বাড়ির পুকুরে পড়ে। স্বজনরা পুকুর থেকে তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/ইউবি