বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বোলিং কোচ গ্রিফিথ

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ২১:৩১

আসছে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বোলিং কোচের দায়িত্ব পালন করবেন অ্যাডাম গ্রিফিথ। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, বিশ্বকাপ শেষে অ্যাশেজে এ দায়িত্বটা পাবেন ট্রয় কুলি। দুজনই আলাদাভাবে কাজ করবেন কোচ জাস্টিন ল্যাঙ্গারের সাথে। মূলত গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করা ডেভিড সাকেরের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন এ দুজন। গ্রিফিথ গেল ২০১১ সালে খেলোয়াড়ি জীবন শেষ করার পর ২০১৭ সালে তাসমানিয়ার প্রধান কোচের দায়িত্ব পান। এর আগেই তিনি ২০১৬ সালে ডেভিড সাকের যোগ দেওয়ার আগে কিছুদিনের জন্য অস্ট্রেলিয়া দলের বোলিং কোচের দায়িত্বে আছেন। অন্যদিকে এখন দলের সাথেই আছেন কুলি। তিনি এখন পাকিস্তানের বিপক্ষে সিরিজে আরব আমিরাতে দলের বোলিং বিভাগের দায়িত্বে আছেন। এর আগে ২০১১ সাল থেকে তিনি অস্ট্রেলিয়ার ন্যাশনাল ক্রিকেট সেন্টারের প্রধান কোচের দায়িত্বে আছেন।