ভারতে হাসপাতাল অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৪

আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৫:৪৮
ভারতের পূর্বাঞ্চলের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরের এক হাসপাতালে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন।
 
সোমবার উড়িষ্যা রাজ্যের বেসরকারি এসইউএম হাসপাতালের ডায়ালাইসিস ও ইনটেনসিভ কেয়ার ইউনিটে আগুন ধরে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে সেখানে ২০ জনের প্রাণহানি ঘটে।
 
বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে।
 
পুলিশ জানায়, এ ঘটনায় হাসপাতালের সুপারিনটেনডেন্ট, অগ্নি নির্বাপন কর্মকর্তা ও বৈদ্যুতিক বিভাগের দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ কমিশনার যোগেশ খুরানিয়া সাংবাদিকদের বলেন, তাদের বিরুদ্ধে নরহত্যা ও দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে।
 
ইত্তেফাক/এমএইচ