জিদানের লক্ষ্য সাদিও মানে

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ২১:৪০

রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান আসন্ন মৌসুমে দলে ভেড়ানোর জন্য লিভারপুল স্ট্রাইকার সাদিও মানেকে এক নম্বর লক্ষ্য হিসেবে স্থির করেছেন বলে খবর বেরিয়েছে।

বলা হচ্ছে- জিদানের প্রথম মেয়াদেই নাকি সেনেগাল স্ট্রাইকারটিকে নিয়ে আগ্রহ ছিল রিয়ালের। এমনকি কিছু প্রতিবেদনে লেখা হয়েছে তখন নাকি দুই পক্ষের মধ্যে সমঝোতাও হয়ে ছিল। স্প্যানিশ ক্লাবটি চলতি মৌসুমে বাজে দশায় পড়ার কারণে আগামীবার ব্যাপক রদবদল করতে যাচ্ছে। মার্কা জানাচ্ছে তালিকায় সবার উপরে আছে মানের নাম।