বেড়ায় ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ১৯:২২
পাবনার বেড়া উপজেলা প্রশাসন ও নৌ পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে।
 
এ সময় ৪ জেলেকে আটক করা হয়। আটক জেলেরা হলেন- গোলাম নবী, হযরত, ইয়াসিন ও সিরাজ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 
 
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বেড়া উপজেলার ডাক বাংলা যমুনার ঘাট থেকে ৪০ হাজার মিটার এবং নগরবাড়ি ঘাট থেকে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।  
 
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুন নাহার সুমী জানান, কারেন্ট জাল বসানো নিষিদ্ধ হলেও উপজেলার যমুনা নদীতে ইলিশ মাছ ধরতে কিছু অসাধু জেলে কারেন্ট জাল ব্যবহার করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।
 
ইত্তেফাক/ইউবি