বড়াইগ্রামে ঘুমন্ত অবস্থায় যুবক এসিড দগ্ধ

আপডেট : ২১ অক্টোবর ২০১৬, ১৬:০৯
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ফরিদ উদ্দিন (৩২) নামে এক যুবককে ঘুমন্ত অবস্থায় এসিড ছুঁড়ে দগ্ধ করার অভিযোগ উঠেছে।
 
এ ঘটনায় শুক্রবার থানায় মামলা হয়েছে।
 
ভুক্তভোগী ফরিদ উদ্দিন জানান, পাওনা টাকা চাওয়ায় সাদ্দাম, মোস্তফা, রফিকুল ও এনামুলের সঙ্গে আমার দ্বন্দ্ব চলছিল। এ দ্বন্দের জের ধরেই এ ঘটনা ঘটানো হয়েছে।
 
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার মধ্য রাতে দিঘলকান্দি গ্রামের আব্দুল আজিজ সরদারের ছেলে ফরিদউদ্দিন নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় খোলা জানালা দিয়ে এসিড ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে তার কোমড়ের নিচ থেকে দুই পা সম্পূর্ণ ঝলসে যায়। পরে তার চিৎকারে বাড়ির সদস্যরা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় আহত ফরিদের বাবা বাদী হয়ে পাশ্ববর্তী খাকসা গ্রামের সাদ্দাম হোসেন ও মোস্তফা খাঁনসহ ১০ জনের নামে মামলা করেছেন।
 
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এমরান হোসেন বলেন, ‘ঘটনারতদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
 
ইত্তেফাক/এএসএমইউ