ভারতের রাষ্ট্রপতির ছেলেকে গাজীপুরে সংবর্ধনা

আপডেট : ২১ অক্টোবর ২০১৬, ১৮:২৪
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর ছেলে লোকসভার সদস্য অভিজিৎ মুখার্জীকে গাজীপুরে সংবর্ধনা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কাউন্সিলে যোগ দিতে অতিথি হিসেবে এসেছেন তিনি।  
 
শুক্রবার দুপুরে তিনি মানিকগঞ্জ থেকে হেলিকপ্টারে করে গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে অবতরণ করেন। এ সময় তাঁর সাথে ছিলেন ভারতের রাজ্যসভার সদস্য অধ্যাপক প্রদীপ কুমার ভট্টাচার্য।
 
শুক্রবার দুপুর সোয়া একটার দিক হেলিকপ্টারযোগে তাঁরা গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে নামেন। এখানে গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তাদেরকে স্বাগত জানান। পরে তাঁরা গাড়ি যোগে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের বাসভবনে যান। সেখানে তাকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। জাহাঙ্গীর আলমের বাসভবনে ঘণ্টাব্যাপী অবস্থান করে সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা হন। 
 
সেখানে অন্যান্যের মধ্যে গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মো. ওয়াজ উদ্দিন মিয়া ও মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, আতাউল্লাহ মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো. মজিবুর রহমান, মহিউদ্দিন মহি উপস্থিত ছিলেন।IMG0
 
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মজিবুর রহমান জানান, আওয়ামী লীগের ২০তম সম্মেলনে যোগ দিতে তাঁরা বাংলাদেশে এসেছেন। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের আমন্ত্রণে ওই দুই অতিথি গাজীপুর এসেছিলেন।