শেখ রাসেলের ৫২তম জন্মবার্ষিকী : চলচিত্র প্রদর্শণ ও পুরস্কার বিতরণ

আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ১৯:৪০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী সিলেট শাখার উদ্যোগে শিশুতোষ চলচিত্র প্রদর্শণীর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার রিকাবীবাজারস্থ নজরুল একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
 
বাংলাদেশ শিশু একাডেমী জেলা সংগঠক সাইদুর রহমান ভুঞার সভাপতিত্বে ও নিশাত রায়হানা ইতু এবং মুশফিকুর রহমানের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শহিদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক আল-আজাদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, জেলা স্পোর্টস অফিসার মনোরঞ্জন দে, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শামছুল ইসলাম প্রমুখ।