ওয়ালটন কারখানা পরিদর্শনে ৩ দেশের মন্ত্রী

আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ২১:০৯
গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শন করেছেন তিন দেশের মন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে তারা ওই কারখানা  পরিদর্শন করেন। 
 
ওই তিন মন্ত্রী হলেন- সৌদি আরবের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপমন্ত্রী ড. খালেদ এফ আল ওতাইবি, মালদ্বীপের অর্থ ও ট্রেজারি প্রতিমন্ত্রী মোহামেদ আশমালী ও সুরিনামের পরিবহন, যোগাযোগ এবং পর্যটনমন্ত্রী আন্দোজো রুসল্যান্ড। তাদের সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট দেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। 
 
দুপুরে ওই তিন অতিথি এবং তাদের সফীরসঙ্গীরা ওয়ালটন কারখানা কমপ্লেক্সে পৌঁছালে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ওয়ালটনের পরিচালক এস এম মাহবুবুল আলম খালিদ। 
IMG0
এ সময় ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্নেল (অব.) এস এম শাহাদত আলম, উদয় হাকিম, আলমগীর আলম সরকার, মোহাম্মদ ইউসুফ আলী, এনায়েত ফেরদৌস প্রমুখ। 
 
অতিথিরা ওয়ালটনের করপোরেট ডকুমেন্টারি উপভোগ করেন। এরপর তারা ওয়ালটনের প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন। 
 
অতিথিরা ওয়ালটন কারখানা কমপ্লেক্সে টেলিভিশন প্যানেল অ্যাসেম্বলি লাইন, সারফেস মাউন্ট টেকনোলজি (এসএমটি) লাইন, টেলিভিশন উৎপাদন ইউনিট, ফাউন্ড্রি অ্যান্ড কাস্টিং  প্রজেক্ট, রেফ্রিজারেটর উৎপাদন ইউনিট, মোল্ড অ্যান্ড ডাই সেকশন এবং অন্যান্য হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের উৎপাদন প্রক্রিয়া সরেজমিন পর্যবেক্ষণ করবেন।
 
ইত্তেফাক/ইউবি