আইসিটি ডিজিটাল পুরস্কার পেলেন কোটালীপাড়ার ইউএনও

আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ১১:১৫
 
দেশের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে আইসিটি ডিজিটাল পুরস্কার পেয়েছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার জিল্লাল হোসেন। আইসিটির মাধ্যমে উপজেলার ১৮৭টি প্রাথমিক বিদ্যালয়ে নাগরিক সেবায় বিশেষ অবদান রাখার জন্য তিনি এই পুরস্কারে ভূষিত হয়েছেন।
 
শুক্রবার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যশনাল কনভেনশন সিটিতে   অয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল  মাল আব্দুল মুহিতের হাত থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেন।
 
জিল্লাল হোসেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহন করার পর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী হাজিরা নিশ্চিত, ছাত্র উপবৃত্তিতে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ, শিক্ষক-কর্মচারীদের স্কুল ফাঁকির প্রবণতা কমাতে ১৮৭টি প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স মেশিন স্থাপন করেন।
 
কোটালীপাড়া উপজেলার মান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুচন্দা সাহা জানান, এক বছর ক্লাসে শিক্ষার্থী হাজিরা নিতে ৫৪ হাজার মিনিট ব্যয় হয়। এ  মেশিন স্থাপনের  ছাত্র হাজিরা নিতে হচ্ছে না। ফলে ৫৪ হাজার মিনিট বেঁচে যচ্ছে। এ সময়  শিক্ষার্থীদের আরো বেশি পাঠদান করা সম্ভব হচ্ছে।
 
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিলাল হোসেন বলেন, উপবৃত্তির দুর্নীতি-অনিয়ম, শিক্ষার্থী- শিক্ষকের স্কুল ফাঁকি ও  শিক্ষকের স্থলে অন্য কেউ ক্লাসে প্রক্সি দেয়ার প্রবণতা রোধে উদ্যোগ গ্রহণ করি। উপজেলা প্রশাসন থেকে সিদ্ধান্ত নিয়ে ১৮৭ টি প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স মেশিন স্থাপন করি। তারপর থেকে বিদ্যালয়গুলোতে উপস্থিতি বেড়েছে। নাগরিক সেবা নিশ্চিত হয়েছে।
 
ইত্তেফাক/এএসএস