বাংলাদেশের নয় ডিজিটাল আর্টিস্টের কথন

আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ১৪:০৯
 
শিল্প আমাদের অনুপ্রেরণা দেয়া জীবনকে নতুন আঙ্গিকে দেখার। আমাদের মানব সভ্যতায় শিল্পের গুরুত্ব এখানেই। সম্প্রতি সময়ে বিদেশী বিভিন্ন শিল্পীদের শিল্পকর্ম ফেসবুকে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। তাদেরকে ফলো করছি, তাদের শিল্প কর্ম শেয়ার করছি, তাদের শিল্প কর্মে কমেন্ট করছি। কিন্তু বাংলাদেশেও হয়ত তাদের থেকে ভাল কিছু শিল্পী আছে বা তাদের মানের বেশ কিছু শিল্পী আছে কি না? এমন প্রশ্ন বা বিষয়টা আমরা কখনও ভেবেছি কি? আপনাদের সেই ভাবনার যায়গায় হয়ত স্থান করে নেবে বাংলাদেশের এই ৯ জন ডিজিটাল শিল্পী।তাদের ফেসবুকে ফলো না করে থাকলে বেশ বড় ধরণের কিছু থেকে বঞ্চিত থাকছেন আপনি।
 
তন্ময় কার্টুনস :
বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় কার্টুনিস্টদের একজন সৈয়দ রাশেদ ইমাম তন্ময়। তার কার্টুনে আমাদের সমাজের বিভিন্ন বিষয়কে সেটায়ার বা ব্যঙ্গাত্মক ভাবে তুলে ধরা হয়। সেই সঙ্গে তার কার্টুনের চরিত্রগুলোর নিজেদের মধ্যে আলোচনা বা অন্তঃসম্পর্ক গুলোও দেখার মত। বাংলাদেশের জনপ্রিয় বিভিন্ন চরিত্রের কার্টুন আঁকা বা তাদের ব্যঙ্গাত্মক উপস্থাপনের জন্যও তন্ময় বিখ্যাত। কখনও কখনও অবশ্য নিজের খোলস থেকে বের হয়ে আপনার সামনে হঠাৎ নতুন কিছু নি হাজির হয়ে চমকে দিতে সক্ষম এই কার্টুনিস্ট।
 
 
আর্টিস্ট অসিম'স ক্রিয়েশন :
অসিম চন্দ্র রায় চরিত্র তৈরিতে সিদ্ধহস্ত। তার আঁকা ছবির প্রতিটি চরিত্র অনেক প্রাণবন্ত ও হাস্যরসে পরিপূর্ণ থাকে। বিভিন্ন চরিত্র আঁকার পাশাপাশি তারা আঁকা পোট্রেট ও স্কেচের দিকেও অবাক হয়ে তাকিয়ে থাকবেন আপনি।
 
 
রয়েলের ছবি :
এখানে আপনি পাবেন অক্ষরের সন্নিবেশে অসাধারণ কিছু আর্ট। যেখানে প্রতিটি অক্ষর একটি অর্থবহন করে। এই পেজ থেকে আপনি হয়ত থমকে যাবেন। এরপর ভাববেন এমন পাগলাটে ভাবনা কিভাবে কারো মাথায় আসতে পারে।
 
 
মেহদী হক কার্টুনস
ঢাকা কমিকস ও নিউ এজ পত্রিকার কার্টুনিস্ট মেহেদী হক। তার আঁকা চরিত্র, কার্টুন এবং বেশ কিছু কমিক বই বেশ জনপ্রিয়। বাংলাদেশের সামাজিক-রাজনৈতিক উন্নয়নের নিয়ে তার বেশ কিছু কার্টুন রয়েছে যা আপনি নিশ্চয়ই পছন্দ করবেন।
 
 
আর্টস বাই র‍্যাটস
আর্টস বাই র‍্যাটস আসিফুর রহমানের আঁকা কার্টুনের ফেসবুক পেজ। এখানে পোট্রেট আঁকার পাশাপাশি বিভিন্ন কার্টুন চরিত্রের মাধ্যমে একটি অর্থবহ কাহিনী বর্ণনা করা হয়। আসিফ তার কার্টুন চরিত্রগুলোতে অসাধারণ ভাবে মানবীয় আবেগ ফুটিয়ে তোলে।
 
 
মোর্সেদ মিশু'স ইলাস্টারেশন
এই পেজে বাংলাদেশে বিখ্যাত ও সফল সকল চরিত্রকে দেখতে পাবেন। মোর্সেদ মিশু তার চোখে বাংলাদেশের বিখ্যাত ও সফল মানুষদেরকে আপনার সামনে উপস্থাপন করবে। আপনিও অবাক হয়ে দেখবেন, হয়ত আপনার মনও এই মানুষটিতে মিশুর মতই দেখতে চায়।
 
 
কার্টুন পিউপিল
কার্টুন পিউপিল মূলত শিল্পীর নিজের চোখে নিজেকে দেখা। এখানে কিছু সময় থাকলে শিল্পী হতে কেমন লাগে তা আপনি ভালমতোই টের পাবেন।
 
 
সৌরভ'স আর্টস্ট্যাশ
আঁকার ভিন্ন ভিন্ন মাধ্যমকে সফলভাবে ব্যবহারের জন্য সৌরভের কাজগুলো সুপরিচিত। সে কারণেই তার কাজগুলো প্রতিটি ক্ষেত্রে হয় একেবারেই ব্যতিক্রমধর্মী। সেই সঙ্গে অনুভূতিগুলোকেও অসাধারণ ভাবে বর্ণনা করেন আঁকা পোট্রেট ও চরিত্রগুলোর মধ্যে।
 
 
ড্রোগো
মানিক-রতন দুই ভাইয়ের আঁকা কাল্পনিক একটি চরিত্র ড্রোগো। এই চরিত্রকে বাস্তব কোন উপাদানের সঙ্গে মিশিয়ে অসাধারণ ভাবে উপস্থাপন আপনার চোখ কপালে তুলবে। এই চরিত্রের মাধ্যমেই বিভিন্ন গল্প বলে এই দুই ভাই।
 
 
ইত্তেফাক/আরএ