ফরিদ-শিরিন ট্রাস্ট বৃত্তি পেলেন ঢাবির ৩ শিক্ষার্থী

আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ১৮:৪৪
ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের তিন  শিক্ষার্থী ‘ফরিদ-শিরিন ট্রাস্ট ফান্ড’বৃত্তি পেয়েছেন। 
 
রবিবার উপাচার্য লাউঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। 
 
বৃত্তিপ্রাপ্তরা হলেন- পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের শিবনাথ কুমার সরকার, ইসলামিক স্টাডিজ বিভাগের লিজা আক্তার লিপি এবং তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের লিমা পাল। 
 
অনুষ্ঠানে ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. বেগম আকতার কামাল, ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ্-উল-ইসলাম, পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বিমান চন্দ্র বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।  
 
ইত্তেফাক/ইউবি