ইউপি নির্বাচন : ভোট যুদ্ধে স্বামী-স্ত্রী

আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ১৮:১৮
গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার ১১ নম্বর হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীর ভোট যুদ্ধ বেশ জমে উঠেছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ভোটাররা। 
 
রফিকুল ইসলাম রঞ্জু জাপা (লাঙ্গল) থেকে অপরদিকে তার স্ত্রী রোকসানা বেগম স্বতন্ত্র প্রার্থী হিসেবে (মোটরসাইকেল) প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বামী-স্ত্রীর মধ্যে কাকে ভোট দেবেন এনিয়ে ভোটারদের মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় উঠছে। স্বামী-স্ত্রী দুজনেই ভোটাদের দ্বারে-দ্বারে গিয়ে সমান তালে ভোট প্রার্থনা করছেন। 
 
উল্লেখ্য, সীমানা সংক্রান্ত জটিলতার কারণে যথাসময়ে ওই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে আগামী ৩১ অক্টোবর ওই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
ইত্তেফাক/ইউবি