শিবালয় উপজেলার পাটুরিয়া ও জাফরগঞ্জে পদ্মা-যমুনা নদীতে ইলিশ ধরার দায়ে রবিবার ২৮ জেলেকে আটক করা হয়ছে।
পরে সন্ধ্যায় তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়।
সূত্র জানায়, ইলিশ ধরার অভিযোগে স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগ অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করে। পরে শিবালয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও কামাল মোহাম্মদ রাশেদের ভ্রাম্যমাণ আদালত তাদের ৫ হাজার টাকা করে জরিমানা করেন।
ইত্তেফাক/ইউবি
