ফটো ক্যাপশন

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ২২:৪৩

ওয়ান ব্যাংক লিমিটেড এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মধ্যে সম্প্রতি অনলাইনে ফি গ্রহণ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ব্যাংকের অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী এবং করপোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার শামসুদ্দোহা চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ জে এম নাসির উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন

০০০

মাদারীপুর জেলার শিবচর বাজারে মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং সেন্টার সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান। এসময় ব্যাংকের এজেন্ট মেসার্স ওয়ালী এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী  মো. ওয়ালীউল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন

০০০০

প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এর মধ্যে চুক্তিপত্রের শর্তানুযায়ী গ্রুপ বীমার প্রায় ৫ কোটি টাকার চেক প্রদান করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, প্রগ্রেসিভ লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা দীপেন কুমার সাহা রায়সহ অন্যরা উপস্থিত ছিলেন

০০০০০

লালমনিরহাটে রূপালী ব্যাংক লিমিটেডের ২৬তম জোনাল অফিসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, এমপি এবং বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. আতাউর রহমান প্রধান।