পাকিস্তানে আইএসের হামলায় গোয়েন্দা কর্মকর্তা নিহত

আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১৬:১১
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের হামলায় এক গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছে। সোমবার একটি মোটর সাইকেলে করে এসে দুই হামলাকারী এই হামলা চালিয়ে পালিয়ে যায়। 
ইতোমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
 
বার্তা সংস্থা এএফপিকে চরসাড্ডা জেলার পুলিশ প্রধান সুহাইল খালেদ বলেন, গোয়েন্দা বিভাগে কর্মরত সাব-ইন্সপেক্টর আকবর আলি অফিসে যাওয়ার পথে হামলাটি চালানো হয়। এসময় তিনি তার বাসার কাছের বাস স্টপে অপেক্ষা করছিলেন। এ সময় বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।
 
তিনি আরো বলেন, ‘আকবর আলির দেহে চারটি গুলি লাগে। তিনি ঘটনাস্থলেই নিহত হন।’  পরে আইএস তাদের নিজস্ব বার্তা সংস্থা আমাকে পোস্ট করা এক সংক্ষিপ্ত বিবৃতিতে এই ঘটনার দায়িত্ব স্বীকার করেছে।
 
বিবৃতিতে বলা হয়, ‘ইসলামিক স্টেট যোদ্ধারা পাকিস্তানের সর্দারইয়াব অঞ্চলে গোয়েন্দা সংস্থার একজন এজেন্টকে হত্যা করেছে।’ এএফপি
 
ইত্তেফাক/এমএইচ