ডিএসই'র লেনদেনে আশার আলো

আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১৭:২৩
পুঁজিবাজারের লেনদেনে আশার আলো দেখা যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বাজারে প্রতিদনিই সূচকের ওঠানামা হচ্ছে। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো বাজারে লেনদেন ভালো হচ্ছে। প্রতিদিনই পাঁচশ কোটি টাকার আশেপাশে লেনদেন হচ্ছে। 
 
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে প্রায় সাড়ে ছয়শ কোটি টাকা।
 
তথ্যে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বাড়ার পাশাপাশি সার্বিক মূল্য সূচকও বেড়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর লেনদেন হয়েছে ৬৪৪ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যার পরিমাণ আগেরদিন ছিল ৫৬৭ কোটি ৩৯ লাখ টাকা। সোমবার ডিএসইতে ৩২৫টি কোম্পানির  শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১৬৪টি কোম্পানির দর কমেছে এবং ৪৩টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে। আর সিএসই’র সিএসসিএক্স সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭৭০ পয়েন্টে। এদিন সিএসইতে ৩৬ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ৩৮ কোটি ২১ লাখ টাকা।
এদিকে সোমবারও ডিএসইতে লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল ডরিন পাওয়ার ও নতুন লেনদেন শুরু হওয়া ফরচুন সুজের। 
 
সোমবার ফরচুন সুজের শেয়ারে লেনদেন হয়েছে ৩৬ কোটি ৩০ লাখ টাকা। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ডরিন পাওয়ারের শেয়ারে লেনদেন হয়েছে ৩৩ কোটি ১৩ লাখ টাকা। আর তৃতীয় স্থানে থাকা এমজেএল বাংলাদেশের শেয়ারে লেনদেন হয়েছে ১৭ কোটি ১৯ লাখ টাকা। 
 
 
 
ইত্তেফাক/এমআই