প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় ঝিনাইদহ শহরের উপশহর পাড়ায় পূজা নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করেছে এক বখাটে।
সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পূজা জমিলা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী। তাকে ঝিনাইদহ সদর হাসপাতারে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, লিটু নামে এক গাড়ির হেলপার ওই ছাত্রীকে বেশ কিছুদিন ধরে প্রেম নিবেদন করে আসছিল। ছাত্রীটি প্রত্যাখান করে। সন্ধ্যায় বাড়ির ছাদে উঠে পূজাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় লিটু। মেয়েটিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
