টেকনাফে লাখ পিস ইয়াবা জব্দ

আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ১৫:৪৯
কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা জব্দ করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ।
 
মঙ্গলবার সকালে উপজেলার সাবরাং ইউনিয়ন থেকে এসব ইয়াবা জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। জব্দকৃত এসব ইয়াবার মূল্য তিন কোটি টাকা।
 
টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, মঙ্গলবার সকালে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাবরাং ইউনিয়নের মঘপাড়া গ্রামে অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই পলিথিনের ব্যাগে এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়। ইয়াবাগুলো ব্যাটালিয়ান সদর দফতরে জমা রাখা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ