ব্যাংক এশিয়া ও ইন্সটিটিউট অব চাটার্ড এ্যাকাউন্টস অব বাংলাদেশ (আইসিএবি) অনলাইন পেমেন্ট সিষ্টেম শীর্ষক একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির ফলে আইসিএবি’র সদস্য ও শিক্ষার্থীগণ অনলাইনে তাদের প্রতিষ্ঠানকে বিভিন্ন ফি প্রদান করতে পারবে।
সোমবার রাজধানী ঢাকার আইসিএবি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী ও ইন্সটিটিউট অব চাটার্ড এ্যাকাউন্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর প্রেসিডেন্ট কামাল আবেদিন, এফসিএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় মোহাম্মদ জহিরুল আলম ও মিঞা কামরুল হাসান চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টদ্বয় মো. সাজ্জাদ হোসেন এবং আদিল রায়হান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও ইমরান আহমেদ, এফসিএ এবং আইসিএবি-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এম এইচ খসরুসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী বলেন ব্যাংক এশিয়া সবার কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ফিনান্সিসয়াল ইনক্লুসান ও ডিজিটাল ফিন্যান্সিয়াল সেবা প্রদান করে যাচ্ছে। এ কার্যক্রমকে ত্বরান্বিত করতে বাংলাদেশ সরকার সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সাথে যৌথভাবে কাজ করছে।
আইসিএবি’র সাথে চুক্তির ফলে এ কার্যক্রম আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন এবং বলেন অনলাইন ডিজিটাল প্রযুক্তির কল্যানে ভবিষ্যতে যে কেউ যে কোন জায়গা থেকে যে কোন ধরনের ব্যাংকিং করতে পারবে।
আইসিএবি-এর প্রেসিডেন্ট কামরুল আবেদিন বলেন এ চুক্তির ফলে আইসিএবি সদস্যদের পাশাপাশি এ প্রতিষ্ঠানের ২৬ হাজার শিক্ষার্থী অনলাইনে তাদের বিভিন্ন ফি প্রদান করার সুযোগ পাবে।
ইত্তেফাক/এমএইচ
