গাঁজা-সেবন ও বিক্রি : স্বামী-স্ত্রীর কারাদণ্ড

আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ২১:০৯
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গাঁজা বিক্রি ও সেবন করার অভিযোগে মঙ্গলবার স্বামী-স্ত্রীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 
 
নাসিরনগর থানার এএসআই আলমগীর হোসেন বলেন, মঙ্গলবার দুপুরে গাঁজা সেবন ও বিক্রি করার অভিযোগে উপজেলার ভলাকুট ইউনিয়নের ভরাকুট গ্রামের মো. মেগু ফকির (৫৫) ও তার স্ত্রী রোকিয়া বেগমকে (৪০) আটক করা হয়। এ সময় তাদের বাড়ি থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে বিকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদের আদালতে হাজির করলে তাদের দুইজনকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়।
 
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী রজ্জব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/ইউবি