আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ২২:৫২

রবিবার সন্ধ্যায় আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম নিটুল হালদার (১)।

শিশুর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বড়বাশাইল গ্রামে বিপুল হালদারের ছেলে নিটুল হালদার ঘটনার সময় সবার অজান্তে খেলতে গিয়ে বাড়ির পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।