সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৯

আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১১:৪৮
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩৯ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। 
 
আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১২ জন, কলারোয়া থানা থেকে ১১ জন, তালা থানা দুইজন, কালিগঞ্জ থানা তিনজন, শ্যামনগর থানা তিনজন, আশাশুনি থানা তিনজন, দেবহাটা থানা দুইজন ও পাটকেলঘাটা থানা থেকে তিনজনকে আটক করা হয়। 
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
 
 
ইত্তেফাক/কেকে