পাটনা স্টেশনে ওয়াইফাই সেবায় পর্নসাইট ব্লক করলো কর্তৃপক্ষ

আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১৮:১২
ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনার রেলওয়ে স্টেশনের ফ্রি ওয়াই-ফাই সেবায় পর্ন সাইটের অ্যাক্সেস ব্লক করে দেয়া হয়েছে। ফ্রি ইন্টারনেট সেবা ব্যবহার করে ব্যাপকভাবে পর্নসাইট ব্যবহারের অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
 
ভারতের পূর্বাঞ্চলীয় রেলওয়ের মুখপাত্র অরবিন্দ রাজাক বলেন, পাটনা স্টেশনের ওয়াইফাই সেবা ব্যবহার করে পর্নসাইট ব্যবহারের গত সপ্তাহের রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে কিছু পর্নসাইটকে ব্লক করা হয়েছে, ধারাবাহিকভাবে এই ধরণের সব সাইট বন্ধ করা হবে।
 
এর আগে বার্তা সংস্থা আইএএনএস এর একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ভারতে যেসব স্টেশনে ফ্রি ওয়াইফাই সেবা দেয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি পর্ন দেখা হচ্ছে পাটনা স্টেশনে। এনডিটিভি।    
 
ইত্তেফাক/এসএসএ