চীনে ‘হাঁসের হ্রদে’ বিষ প্রয়োগ করে ২ শতাধিক হাঁস হত্যা

আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১৬:০০
চীনের ইনার মঙ্গোলিয়ার একটি হ্রদে বিষপ্রয়োগে ২ শতাধিক হাঁসের মৃত্যুর বিষয়ে তদন্ত করছে দেশটির পুলিশ। মৃত হাঁসগুলোর দেহে কীটনাশকের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
 
চীন-মঙ্গোলিয়া সীমান্তে অবস্থিত হ্রদটির মঙ্গোলিয়ান নামের অর্থ ‘হাঁসের হ্রদ’। হ্রদটিতে মৃত ২৩৩টি তুন্দ্রা হাঁসের পাশাপাশি ২৬টি বুনো হাঁসও ছিল। রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, বয়স্ক দম্পতি হাঁসের হ্রদে ছবি তুলতে গিয়ে প্রথম মৃত হাঁসগুলো দেখতে পান। হাঁসগুলোর মৃতদেহে কার্বোফুরান নামের কীটনাশকের অস্তিত্ব পাওয়া গেছে যেটি শিকারিরা ব্যবহার করে থাকে।
 
শিকারিরা এই হাঁসগুলোকে হত্যা করছে বলে সন্দেহ করছে পুলিশ। সন্দেহভাজনকে গ্রেফতারের বিষয়ে কোনো তথ্য দিলে কর্তৃপক্ষ এক লক্ষ ইউয়ান পুরস্কার দেবে বলে ঘোষণা করেছে। পরিবেশবাদী সংস্থা লেট বার্ড ফ্লাই নামের পরিবেশবাদী সংস্থা তিয়ান ইয়াংইয়াং বলেন, শিকারিদের হত্যা করা হাঁস চীনে রেস্টুরেন্টে সরবরাহ করা হয়। বিবিসি।
 
ইত্তেফাক/এসএসএ