গুরুদাসপুরে ৬ জুয়াড়ির কারাদণ্ড

আপডেট : ২৮ অক্টোবর ২০১৬, ১৮:৪৮
প্রকাশে জুয়া খেলার অপরাধে ছয় জুয়াড়িকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 
 
শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইয়াছমিন আক্তার তার কার্যলয়ে এ রায় দেন। 
 
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস বলেন, শুক্রবার সকালে জুয়া খেলা অবস্থায় উপজেলার বিয়াঘাট বাজার থেকে আমিনুল মোল্লা, রবিউল করিম, মো. আব্দুল্লাহ, হাবিবুর রহমান, মহসীন আলী, টিপু ও হাবিবকে আটক করা হয়।
 
ইত্তেফাক/ইউবি