রাজধানীর ফুলবাড়ীয়া বাসস্ট্যান্ডের কাছে বাসের ধাক্কায় ঢাকা কলেজের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।শনিবার সকাল নয়টায় বঙ্গবাজারের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম বাবুল হাওলাদার (২৪)। তিনি ঢাকা কলেজের ইংরেজি বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী।
জানা গেছে, সকালে বাবুল রাস্তা পার হওয়ার জন্য রাস্তার মাঝখানে ডিভাইডারে দাঁড়িয়ে ছিলেন। এসময় শুভযাত্রা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে তার এক হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বাবুলকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।
বংশাল থানার ওসি নুর আলম গাজী জানান, দুর্ঘটনার জন্য দায়ী বাস ও চালককে আটক করা হয়েছে।
ইত্তেফাক/এএসএস
