অবশেষে দেউলিয়ার হাত থেকে রক্ষা পাচ্ছে ভারতের বড় এয়ারলাইন্স জেট এয়ারওয়েজ। স্টেট ব্যাংক অব ইন্ডিয়া জেটকে বাঁচাতে একটি উদ্ধার পরিকল্পনা বাস্তবায়ন করবে। পরিকল্পনার অংশ হিসেবে জেট-এর চেয়ারম্যান নরেশ গয়াল বোর্ড থেকে পদত্যাগ করবেন। কোম্পানির নিয়ন্ত্রণ নেবে ব্যাংক।
জানা গেছে, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া জেট এয়ারওয়েজের এক বিলিয়ন মার্কিন ডলারের ঋণকে ইকুইটিতে রূপান্তর করবে। এর বাইরে জেট এয়ারওয়েজকে ব্যাংক আলাদা করে ১৫ বিলিয়ন রুপি দেবে। এর বিনিময়ে ব্যাংক মাত্র এক রুপির শেয়ার নিজেদের কাছে রাখবে। এই খবরে জেট এয়ারওয়েজের শেয়ারের দাম প্রায় সাড়ে ১২ শতাংশ বেড়েছে।
উল্লেখ্য, অর্থের অভাবে জেট এয়ারওয়েজ দেউলিয়া হবার পথে ছিলো। বাংলাদেশসহ বিভিন্ন রুটে জেট এর ফ্লাইট বন্ধ হয়ে যায়।
