কাউখালীতে ইউপি নির্বাচনে বিজিবি মোতায়েন

আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ১৮:২৬
আগামী ৩১ অক্টোবর কাউখালী উপজেলার দুটি ইউনিয়নের তিনটি কেন্দ্র ও একটি ইউনিয়নে সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউপি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কাউখালীতে অস্থায়ী বিজিবি ক্যাম্প বসানো হয়েছে। শুক্রবার রাতে এই অস্থায়ী ক্যাম্প বসানো হয়। 
 
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমা জানান, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে বিজিবির অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। 
 
এই অস্থায়ী ক্যাম্প থেকে বিজিবি নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে নিয়মিত টহল দেওয়াসহ আইন শৃঙ্খখলা বাহিনীকে সার্বিক সহায়তা দিবে।
 
প্রসঙ্গত, ২২ মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সহিংসতার কারণে   সয়না রঘুনাথপুর ইউনিয়নে ১নং ওয়ার্ডের হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, ২নং ওয়ার্ডের বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বেকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচন বন্ধ রাখা হয়েছিল।
 
ইত্তেফাক/ইউবি