শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ২১:৫৩
নরসিংদী শিবপুর উপজেলার ঐতিহ্যবাহী শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন মনোরম পরিবেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠভাবে শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে অভিভাবক শ্রেণির সদস্য (পুরুষ) পদে মোট ৮ জন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ২জন, সাধারণ শিক্ষক সদস্য পদে ৪ জন ও সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য পদে ২জন প্রার্থী অংশ গ্রহণ করেন।
 
তাদের মধ্যে অভিভাবক শ্রেণির সদস্য (পুরুষ) পদে বিজয়ীরা হলেন- আশরাফুল ইসলাম রিপন (৩৩৯ ভোট),  মো আসাদ উল্লাহ (৩১০ ভোট), এনামুল হক মৃধা (২৫৩ ভোট) ও মো শামীম হাসান (২৩২ ভোট), সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে সামসুন্নাহার বেগম (২৫২ ভোট), সাধারণ শিক্ষক সদস্য পদে মো: আমিনুল ইসলাম (১২ ভোট), মো: মোরশেদ আলম (১২ ভোট) ও সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য পদে রোবিয়া বেগম (১২ ভোট) পেয়েছেন। 
 
ভোট গ্রহণ শেষে ভোট গণনার পর সন্ধ্যা ৭টায়  প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদা আক্তার বিজয়ীদের ফলাফল ঘোষণা করেন।