রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের হাতে পুলিশের এক সোর্স খুন হয়েছেন। তার নাম মানিক (৪৫)। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে কালশী মোড়ের বৈশাখী হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
নিহতের বাড়ি নওগাঁ। তার বাবার নাম কিতাব উদ্দিন।
ঘটনার তথ্য দিয়ে পল্লবী থানার এসআই বেলাল হোসেন জানান, ভোর সাড়ে চার দিকে বৈশাখী হোটেলের সামনে দুর্বৃত্তরা মানিককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে য়ায়।
তাকে একজন রিকশা চালক উদ্ধার করে পল্লবী থানায় নিয়ে যায়। থানায় পৌঁছানোর আগেই মানিকের মৃত্যু হয়। পরে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে
