ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিজস্ব ওয়েব পোর্টালের উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুর আড়াইটার দিকে ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী তার কার্যালয়ে এ পোর্টালের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ারুল হক স্বপন, কম্পিউটার সেন্টারের পরিচালক প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মণ প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
