বিএনপি নেতা রবিউলকে বাসা থেকে তুলে নেয়া হয়েছে :রিজভী

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ০০:৫৫

ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি রবিউল আউয়ালকে রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান-২ এর নিজ বাসা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকের সদস্যরা তুলে নিয়ে গেছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভী। গতকাল সোমবার এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।

রুহুল কবির রিজভীর দাবি, এ ঘটনার পর থেকে তার কোন হদিস পাওয়া যাচ্ছে না। রবিউল আউয়াল মাত্র ১৫ দিন আগে সকল মামলায় জামিনপ্রাপ্ত হয়ে কারাগার থেকে বেরিয়ে এসেছিলেন।