কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইউপি নির্বাচনের ফলাফল

আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ২৩:৫৭
অধুনালুপ্ত দাছিয়ার ছড়া ছিটমহলের অধিবাসীদেরকে অর্ন্তভুক্ত করায় ৩১ অক্টোবর ফুলবাড়ী উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদে নিবার্চন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে ফুলবাড়ী, ভাঙ্গামোড় ও কাশিপুর ইউনিয়নে।
 
ভোটগ্রহণ শেষে বেসরকারীভাবে ফুলবাড়ী সদর ইউনিয়নের আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী (নৌকা) প্রতীক নিয়ে ১৪,০০৯ ভোট পান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জয়নাল আবেদীন বাবুল (ধানের শীষ) প্রতীক ৫,০০৮ ভোট পান।
 
ভাঙ্গামোড় ইউনিয়নের স্বতন্ত্র  প্রার্থী লুৎফর রহমান বাবু (মোটর সাইকেল) প্রতীক ৫,৮০৫ ভোট ও তার নিকটতম আওয়ামীলীগের প্রার্থী (নৌকা প্রতীক) ৫,৭১৯ ভোট পান।
 
কাশিপুর ইউনিয়নের জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী (লাঙ্গল) প্রতীক ৫,৬৪৩ বেসরকারী ভাবে জয়ী হন। তার নিকতম স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মানিক (মোটরসাইকেল) প্রতীক ৫,৪৭৪ ভোট পান।
 
 
ইত্তেফাক/এএন