মানিকগঞ্জে ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জয়ী

আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ০০:১৯
 
মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) আওয়ামী লীগের প্রার্থী মো.জাকির হোসেন জয়লাভ করেছেন।
 
সোমবার (৩১ অক্টোবর) রাতে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
এ ইউনিয়নে মোট ২১ হাজার ৯৫৫ ভোটারের মধ্যে ১৫ হাজার ৫৮৪ ভোটার ভোট দিয়েছেন। এরমধ্যে বিএনপি প্রার্থী মোহাম্মদ সেলিম পেয়েছেন ৩ হাজার ৮৫৪ ভোট। অন্যদিকে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী মো.জাকির হোসেন পেয়েছে ১১ হাজার ৬৩০ ভোট।
 
ইত্তেফাক/এএন