রাজধানীসহ বিভাগীয় শহরগুলোতে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। মঙ্গলবার রাজধানীর আগারগাওয়ে রাজস্ব ভবনে আয়কর মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
জেলা শহরে চলতি সপ্তাহের যেকোন চারদিন এই মেলা অনুষ্ঠিত হবে। মেলায় করদাতারা আয়কর রিটার্ন ফরম পূরণ জমাদান, ইপিআইএন (কর সনাক্তকরণ নম্বর), কর পরিশোধসহ সবধরনের আয়কর সংক্রান্ত সেবা নিতে পারবেন।
ইত্তেফাক/এমএইচ
