সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হকের উপর হামলার ঘটনায় চলমান উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাড়াশ সদর এবং মহিষলুটি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার দুপুর ২টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত থাকবে। দুপুরে তাড়াশ বাজার এলাকায় র্যাব, পুলিশ ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল খালেক পিয়াসকে আটক করেছে।
এসময় সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ গাজী আমজাদ হোসেন মিলনের বাসায়ও তল্লাসী চালানো হয়। রায়গঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোতাহার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য গত রবিবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য আমজাদ হোসেন মিলনের সাথে দ্বন্ধের জের ধরে উপজেলা পরিষদে নিজের কক্ষে হামলার শিকার হন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক। এর পর থেকেই দুই গ্রুপের মধ্যে উত্তেজনে বিরাজ করছে।
ইত্তেফাক/এমএইচ
