ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণের চেষ্টা, আটক ১

আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১৮:৪২
ঠাকুরগাঁও সদর উপজেলা জামালপুর চৌরঙ্গী এলাকায় ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার সময় আবু তাহের (৫০) নামে একজনকে আটক করে এলাকাবাসী। 
 
মঙ্গলবার সন্ধ্যায় এলাকাবাসীর কাছ থেকে আবু তাহের নামের ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
 
পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলা জামালপুর চৌরঙ্গী এলাকায় এক ৬ বছরের শিশুকে বাড়িতে একাকী পেয়ে প্রতিবেশী আবু তাহের নামে এক ব্যক্তি ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। ধর্ষক পালানোর সময় এলাকাবাসী তাকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসে।
 
ঠাকুরগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক ভাবে ওই  ব্যক্তি আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/এমএইচ