মাগুরা সদর উপজেলার সাচানী গ্রামের রওশন আলী ও সত্তার হত্যা মামলায় আবু কালাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেন এ আদেশ দেন।
আবু কালাম পলাতক রয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত অন্য সাত আসামিকে খালাস দিয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ১৯৯০ সালের ডিসেম্বরে আসামিরা মাগুরা সদর উপজেলার সাচানী গ্রামের রওশন আলী ও সাত্তারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরদিন রওশন আলী এবং সত্তারের লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহত রওশন আলীর স্ত্রী ভানু বিবি বাদী হয়ে ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
ইত্তেফাক/কেকে
