নরসিংদীতে লোকমান হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আপডেট : ০২ নভেম্বর ২০১৬, ১৭:২৪
নরসিংদী পৌরসভার প্রয়াত লোকমান হোসেনের খুনিদের বিচার দাবিতে বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে জনবন্ধু লোকমান সংগ্রাম পরিষদ। 
 
নরসিংদী জেলখানা মোড় থেকে শিক্ষাচত্বর পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, জেলা পূজা উদযাপন পরিষদ, জেলা শিক্ষক সমিতি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের জনসাধারণ এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে। 
 
মানববন্ধনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূইয়া, নরসিংদী পৌরসভার বর্তমান মেয়র ও প্রয়াত মেয়র লোকমান হোসেনের ছোট ভাই কামরুজ্জামান কামরুল, নিহত লোকমানের স্ত্রী তামান্না নুসরাত বুবলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ সূর্য্যকান্ত দাস, সাধারণ সম্পাদক দীপক সাহা, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা রঞ্জিত কুমার সাহা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের সভাপতি মুশফিকুর রহমান আঙ্গুর, প্যানেল মেয়র রিপন সরকার, সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী প্রমুখ বক্তব্য রাখেন।
 
 
ইত্তেফাক/ইউবি